Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts

Sunday, April 16, 2017

বুবলি অসুস্থ, হাসপাতালে ভর্তি

bubli
চিত্রনায়িকা শবনম বুবলি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

‘রংবাজ’ সিনেমার মহরত শেষে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। এ সময় বুবলি অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নির্মাতা শামীম আহমেদ রনী বলেন, ‘বুবলি বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন। মহরত শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। জ্বরের কারণে বুবলির রক্তচাপ কমে গেছে। ডাক্তাররা বেশ কিছু পরীক্ষা দিয়েছেন এবং কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।’

হাসপাতালে ভর্তি শাকিব খান

sakib-khan
জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তাকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক’দিন ধরে শাকিব খান-অপু বিশ্বাসের দ্বন্দ্ব নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। শাকিবের নানামুখী বক্তব্য নিয়ে সমালোচনা তৈরি হয়। কয়েকদিনের মানসিক চাপ, অনিয়ম। সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাকিব খান।

আজ সকাল থেকেই তার বুক ও ঘাড়ে ব্যথা ছিল। তাই নিয়মিত চেকআপের জন্য ল্যাব এইড হাসপাতালে গিয়েছিলেন। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে সেখানে ভর্তি হতে হয়েছে। এদিকে শাকিবের অসুস্থ্যতার খবরে হাসপাতালে ছুটে আসেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজকসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন আড়ালে থাকার পর নায়িকা অপু বিশ্বাস গত সোমবার হঠাৎ ছেলে কোলে এক টেলিভিশনে লাইভে হাজির হয়ে বোমা ফাটান তিনি। তিনি জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে সেই ২০০৮ সালে। আর গত বছর কলকাতায় তাদের পুত্র সন্তানের জন্ম হয়।

ওই ঘটনার পর থেকেই এ তারকা জুটিকে নিয়ে সরগরম রয়েছে গণমাধ্যম। দুজনকেই বিভিন্ন টেলিভিশনে একাধিকবার নিজের বক্তব্য তুলে ধরতে দেখা গেছে।

বড়পর্দা কাঁপাতে আসছে অ্যানাবেল রিক্রিয়েশন

annabelle-2
হলিউডের রূপালি পর্দার দর্শকদের রাতের ঘুম কেড়ে নিতে এবার মুক্তি পেতে যাচ্ছে ২০১৪ সালের সাড়া জাগানো হরর ছবি অ্যানাবেল এর সিকুয়েল অ্যানাবেল রিক্রিয়েশন। একটি অভিশপ্ত পুতুলকে কেন্দ্র করে গড়ে ওঠা কাহিনীর ওপর নির্মিত অ্যানাবেল এর প্রথম ছবিটি মুক্তির পরপরই উঠে এসেছিল বক্স অফিসের শীর্ষে। আর সেই সফলতা আর দর্শকদের ভাললাগা থেকেই এবার মুক্তি পেতে যাচ্ছে অ্যানাবেলে'র এই সিকুয়েলটি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির প্রথম ট্রেইলার। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে গা ছমছম করা অ্যানাবেল রিক্রিয়েশন ছবিটি।

একটা টি টেবিলে পুতুল নিয়ে খেলছে ছোট্ট একটি মেয়ে। একটি চেয়ারে বসে আছে মেয়েটি আর তার পাশে ও সামনের চেয়ারে আরও তিনটি পুতুল রাখা। আশপাশের পুরো পরিবেশটাই অস্বাভাবিক রকমের শান্ত আর ভৌতিক।

হঠাৎই ওলটপালোট হয়ে যায় সেই খেলনা চায়ের কাপ ও প্লেটগুলো। এমন সময়ে বিকট আওয়াজে নিজেই নিজের ঘাড় মটকায় খেলতে থাকা শিশুটি। আর উল্টোদিকে বসে আছে সেই অভিশপ্ত পুতুল অ্যানাবেল। এমনি গা শিউরে উঠা কাহিনী আর ভয়ঙ্কর আবহ নিয়ে নির্মাণ করা হয়েছে হরর ছবি অ্যানাবেল রিক্রিয়েশন।

ডেভিড এফ স্যান্ডবার্গ এর পরিচালনায় অ্যানাবেলের এবারের ছবিটিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন স্টেফেনি সিগম্যান, মিরান্ডা ওটো, জেভিয়ার বোটেট, টালিথা বেইটমেনসহ আরও অনেকে।

অ্যানাবেল রিক্রিয়েশন ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন বিখ্যাত হরর ছবির নির্মাতা জেমন ওয়্যান ও পিটার সাফ্রান। আর ওয়ার্নার ব্রসের পরিবেশনায় ছবিটি বিশ্বব্যাপী রূপালি পর্দার দর্শকদের জন্য মুক্তি দেয়া হবে আগামী ১১ই আগস্ট।

Tuesday, April 11, 2017

মা হিসেবে যা করা প্রয়োজন, তাই করেছি: অপু

apu-final-copy
কোলের শিশুকে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস দাবি করেন এই সন্তান চলচ্চিত্র নায়ক শাকিব খানের। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ক্ষেত্রে আজকের আলোচিত খবর হয় এটি।

এদিকে চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাসের সাক্ষাতকার প্রচারের পর বেশ কয়েকটি গণমাধ্যমে শাকিব খান জানান, তিনি  সন্তানের দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু অপু বিশ্বাসের দায়িত্ব তিনি নেবেন না। পরে অপু বিশ্বাস আবার রাজধানীর নিকেতনে নিজের বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান চিত্রনায়ক শাকিব খানের ক্যারিয়ারের কথা চিন্তা করে ৯ বছর গোপন রাখলেও সন্তানের ভবিষ্যত বিবেচনায় মিডিয়াতে সব কিছু প্রকাশ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনের বাসায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তবে স্ত্রীর দায়িত্ব না নিলেও শাকিব খান সন্তানের দায়িত্ব নিতে চাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অপু বিশ্বাস। এ সময় তিনি বলেন, 'আমি হ্যাপি, বাবা তার ছেলেকে নেবে। পৃথিবীতে এর চেয়ে বড় কিছু নেই। আমার বাচ্চার বয়স ছয় মাস হলো। কয়দিন পর একবছরের বার্থ ডে করতে হবে না? এই স্বীকৃতি তো লাগবে।'

এদিকে অপুর বিশ্বাসের দায়িত্ব নেবে না শাকিব, এমন কথার প্রতিক্রিয়ায় অপু বলেন, ‘আমি আমার সন্তানের স্বীকৃতি চেয়েছি। আর এমন নয় যে আমি নিজের স্বীকৃতি নিয়ে কাল শ্বশুরবাড়ি গিয়ে বলব মা আপনার জন্য ভাত রান্না করি, এমন মেয়ে আমি না। আমার লাইফস্টাইল এমন না। আমি আমার সন্তানের ভবিষ্যৎ ভেবে একজন মায়ের দায়িত্ব পালন করেছি।'

তিনি এসময় আরো বলেন, 'আমি আর দশজন ঘরোয়া মেয়ের মতো না। আমি অপু বিশ্বাস, আমি আমার দায়িত্ব নিতে পারি।'

আমি শাকিব খানের স্ত্রী, এই সন্তানের পিতা সে: অপু বিশ্বাস

apu-jpg-eee
কোলের শিশুকে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস দাবি করেছেন, শাকিব খানের সঙ্গে বিয়ের পর এই সন্তান হয়েছে তাদের।

দেড় বছর অজ্ঞাতবাস থেকে সম্প্রতি দেশে আসা অপু সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, শাকিবকে বিয়ের পর গত বছরের ২৭ সেপ্টেম্বর তাদের সন্তান হয় কলকাতায়।

শাকিবকের সন্তান দাবি করা শিশুটিকে কোলে নিয়ে টেলিভিশনে আসেন অপু। তিনি বলেছেন, তার নাম রাখা হয়েছে আব্রাহাম খান।

এ অনুষ্ঠানে অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে নানা অভিযোগের কথা তুলে ধরেন অপু বিশ্বাস।

তবে এসব বিষয়ে শাকিব খানের কোনো বক্তব্য চ্যানেলটির উক্ত অনুষ্ঠানে প্রচার করা হয়নি।

সংবাদ সম্মেলন বাতিল করলেন শাকিব খান

sakib-opu-copy
নিজের অবস্থান ব্যাখ্যা করতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও তা বাতিল করেছেন চিত্রনায়ক শাকিব খান।

বিভিন্ন গণমাধ্যমে গতকাল দেয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপু বিশ্বাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের করবেন বলে জানিয়েছিলেন শাকিব। বেলা ১২টায় সংবাদ সম্মেলনের সময় দেয়া থাকলেও তিনি যাননি। এ সময় শাকিব ও তার ব্যক্তিগত সহকারীর ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করা হয়নি।

এদিকে গতকাল থেকেই দেশের মানুষের মুখে মুখে ফিরছে চিত্রনায়ক শাকিব অপুর সম্পর্ক। ২০০৮ সালে বিয়ের দীর্ঘ ৮ বছর পর শিশু পুত্র নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে হাজির হন অপু। এরপর সংবাদ সম্মেলন করেন। এ খবরটি আজ টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে।

সমাধানের পথে এগোচ্ছে অপু-শাকিবের সংসার

opu-sakib-7pm-copy
চিত্রনায়ক শাকিব আর চিত্রনায়িকা অপুর বৈবাহিক সম্পর্ক এখন টক অব দ্য টাউন । গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলে শাকিব খানকে নিজের সন্তানের বাবা দাবি করে নিজেকে তার স্ত্রী হিসেবে উল্লেখ করেন অপু বিশ্বাস। এরপরই মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সোস্যাল মিডিয়াতে শুরু হয় তোলপাড়। যদিও এর কয়েক ঘণ্টা ব্যবধানে বিভিন্ন গণমাধ্যমে মুখ খোলেন শাকিব খানও। গতকাল থেকে আজ পর্যন্ত পাওয়া যায় তার একাধিক মন্তব্য। এমনকি প্রেস কনফারেন্সের ঘোষণা দিয়েও আজ অস্বীকার করেন তিনি। তবে সবশেষ, পুরো ঘটনা মিমাংসার পথেই যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রধান।


একসাথে পথচলার শুরু ২০০৬ সালে, কোটি টাকার কাবিন ছবি দিয়ে বাংলা ছবির দর্শক হৃদয়ে ঠাঁই করে নেয় শাকিব অপু জুটি। এরপরে একের পর এক কাজ করেন চল্লিশটির বেশি ছবিতে। এর মধ্যে সময়ে অসময়ে নানা গল্প নানা গুঞ্জন উঠেছে এই জুটিকে নিয়ে। সবশেষ অপু প্রায় দশ মাস ধরে গা ঢাকা দেয়ায় কম গল্প রটেনি চলচ্চিত্র পাড়ায়। হঠাৎই বোমা ফাটানোর মতো করে ছেলেসহ তার প্রত্যাবর্তন ম্লান করে দিয়েছে আগের সব রটনা।

এ বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা মন্তব্য করলেও আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডাকেন শাকিব। যদিও কথা রাখেনি এই সুপারস্টার। পরে তার বাসায় গিয়ে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া কিংবা আড্ডা আলোচনায় ঝড় তুলেছে শাকিব অপু আর আবরার। জনপ্রিয় এই জুটির একে অন্যের প্রতি অভিযোগ বাদ দিয়ে আবার এক হওয়ার আহ্বান ভক্তদের।

তারা বলেন, তারা যদি একসাথে আবার কাজ করতে পারে। তাহলে বাংলাদেশের চলচ্চিত্র আবার এগিয়ে যাবে। চলচ্চিত্র সংশ্লিষ্টরাও চান রূপালি পর্দার সামনে ও পেছনে সমান তালেই এগিয়ে যান এ যুগল। তারা বলেন, 'এইটা যত তাড়াতাড়ি সুন্দর সমাধানে যাবে ততই মঙ্গল। আর  সমস্যার সমাধান হয়না এমন কিছু তো পৃথিবীতে নাই।'

এদিকে শাকিব-অপুর সঙ্গে কথা হয়েছে দাবি করে চলচ্চিত্র পরিচালক সমিতির প্রধান জানিয়েছেন আর কাদা ছোড়াছুড়ি না করে সমাধানের পথেই যাচ্ছেন তারা। চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, 'সময় অনেক সময়ই অনেক কিছুর পরিবর্তন করে দেয়। মানসিকতার পরিবর্তন করে দেয়। ওরাও এটার উপলব্ধি করতে পারছে। এটা নিয়ে ঘাটাঘাটি করলে বরং খারাপই হবে।' এদিকে মঙ্গলবার গণমাধ্যমে এক বিবৃতিতে তেমনটাই ইঙ্গিত করেছেন শাকিব খান।

বিয়ের প্রমাণ দিতে বললেন: শাকিব খান

shakib
আট বছর আগে অপুকে বিয়ে করার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে শাকিব খান বিস্ময় প্রকাশ করেন। তিনি অপু বিশ্বাসকে বিয়ের প্রমাণ দেয়ার দাবি জানান। আর ছয় মাসের শিশুর বিষয়টি স্বীকার করে শাকিব খান বলেন, একসঙ্গে কাজ করতে গেলে এমন ভুল হতেই পারে। টেলিফোনে সময় সংবাদকে তিনি এ কথা বলেন।

শাকিব বলেন, 'ওকে বলেন, পেপারস দেখাতে। ও তো একটা চক্রের সাথে জড়িত। আমি শেষ মানে ওই চক্রটা চায় যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এইজন্যই তো আঘাত হাঁনতেছে। কত টাকা পেয়ে এগুলো করতেছে সেটা বলতে বলেন। এতো বছর পর পরে কেন এইসব করতেছে। আমার কাছ থেকেও কয়েকদিন আগে টাকা খাইছে, ১২ লাখ টাকা।'

সন্তানের কথা উল্লেখ করে সাকিব খান বলেন, 'তার আর কি আছে পৃথিবীতে, সে তো নিষ্পাপ, সে তো আর ব্লাকমেইলার না। আমি একজন মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই। এক সাথে কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হইতেই পারে। হইতেই পারে কিছু একটা।'

বুবলীকে হুমকি দিলেন অপু বিশ্বাস


Advertisement

বিডিমর্নিং ডেস্ক-
দীর্ঘদিন ধরে বাইরে আছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। কিন্তু এতদিন পর দেশে ফিরেই অপু বিশ্বাস বিতর্কে লিপ্ত হয়ে পড়েছেন। বির্তকের বিষয় বুবলী-শাকিব! এই নিয়ে নাকি অপু বিশ্বাস বুবলীর ব্যক্তিগত মোবাইল ফোনে ফোন দিয়ে হুমকি দিয়েছেন। কিন্তু কেন এমনটা করলেন অপু? নাকি সবই গুজব?
জানা গেছে আজ রবিবার সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীকে অভিনেতা শাকিব খানের বিষয়ে জড়িয়ে এমন হুমকি দেন অপু। এই প্রসঙ্গে বুবলি জানান, শাকিব খানের বিষয়ে তার কোনো বক্তব্য থাকলে সেটা তিনি তাকে (শাকিব খান) বলতে পারেন। তিনি আমাকে কেন ফোন দিয়ে অকথ্য ভাষায় কথা বলবেন?
বুবলী বলেন, ‘অপু বিশ্বাস আমার কাজে বাধা সৃষ্টি করছেন। ক্রমাগত আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন। আমার কোনো প্রকার ক্ষতি হলে অপু বিশ্বাস সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। এটা আমি আপনাদের (সাংবাদিকদের) ইনফর্ম করে রাখছি।’
বুবলী আরো বলেন, ‘অপু বিশ্বাসের মতো মানুষের প্রতি আমার অনেক রেসপেক্ট ছিল। কিন্তু তার মুখের ভাষা শুনে আমি আমার নিজের ভাষাই হারিয়ে ফেলেছি। একজন স্বাভাবিক মানুষের কথা এমন অকথ্য হয় কীভাবে? তিনি যেসব ভাষা ব্যবহার করেছেন তা মুখে আনার মতো না। আমি সবকিছুই রেকর্ড করে রেখেছি। যদিও কোনোভাবেই আমি সেসব মানুষকে শোনাতে চাই না তবে প্রয়োজন হলে অবশ্যই শোনাব।’
হুমকির বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে বুবলী জানান, ‘আসলে আমি খুব ধীরস্থির মানুষ। আমাকে সব বিষয় নিয়ে অগ্রসর হতে হলে একটু চিন্তা-ভাবনা ও পরিবারের সাথে কথা বলে এগোতে হবে।’
‘শুধু আমার সাথেই নয়, এর আগেও একজন লাক্স তারকাকে ঘিরে শাকিবের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল অপু বিশ্বাস। এমনকি সেই লাক্স তারকাকে অপদস্ত হতে হয় তার কাছে। মনে হচ্ছে, আমার ক্ষেত্রেও সেই ঈর্ষা কাজ করছে অপুর। সবচেয়ে বড় কথা, একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে এভাবে শাসানো গালিগালাজ কোনোভাবেই কাম্য নয়’ এভাবেই অপুর ব্যবহারের কথা জানান বুবলী।
উল্লেখ্য, বুবলী এখন শাহাদাত হোসেন লিটনের অহংকার ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এদিকে দীর্ঘদিন পর অপু বিশ্বাস দেশে ফিরেও ‘হাইড অ্যান্ডি সিক’ খেলায় ব্যস্ত রয়েছেন। তিনি দেখা দিচ্ছেন না কোথাও।
- See more at: http://www.bdnews2.ml

শাকিব-অপু ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন বুবলী


নিয়াজ শুভ।।
বিয়ে, স্বামী ও সন্তান নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিয়ের দীর্ঘদিন পর হঠাৎ অপুর এমন ক্ষোভে অবাক পুরো মিডিয়া। অপ্রস্তুত শাকিবকেও সম্মুখীন হতে হচ্ছে নানা প্রশ্নের। এই ইস্যুর একটি তীর ইঙ্গিত করা হচ্ছে চিত্রনায়িকা বুবলীর দিকে। এমন পরিস্থিতিতে ফেসবুক স্ট্যাটাসে নিজের অবস্থান তুলে ধরলেন বুবলী। বিডিমর্নিং পাঠকদের জন্য বুবলীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘ব্যাপারটি কি emotional নাকি professional ?? কোনটা ? হুমম একটু ভেবে বললে ভালো (যদি সময় হয় কারন সবাই এখন ব্যস্ত থাকেন )
জানি , আপনারা এখন অনেকেই অনেক কিছু ভাবছেন । আমাদের দেশে মাঝেমাঝে কিছু কিছু issue সবার সামনে এসে দাঁড়ায় যখন অধিকাংশ ( সবাই না ) মানুষ হুমড়ি খেয়ে এক তরফা judgement করতে শুরু করে । আর এদের মধ্যে যারা একটু ভিন্নভাবে ভাবতে চায় তাদের যে কত কথা শুনতে হয় তা নাহয় নাই বললাম । একদম recent issue নিয়ে যদি কথা হয় তাহলে আমার মন্তব্য না করাটাই শ্রেয় । কারন এটি সম্পুর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার , আর আমি স্বভাবতই নিজের মত থাকতে পছন্দ করি কিন্ত যখন সেখানে আমার কিছু issues মানুষ নিয়ে আসে তখন তো সেখানে স্বাভাবিকভাবে অনেকেই জানতে চাইছে এবং অনেক phone calls পাচ্ছি এসব নিয়ে যে আমি কিভাবে দেখছি এসব !
By the way আমি প্রথমেই একটা জিনিস জানতে চাই গতকাল কেন অপু বিশ্বাস এতো দিনের আড়াল ভেঙে সরাসরি channel এ গিয়ে এসব কথা বললেন ? কই এতোদিন তো যাননি , কারো সামনে আসতে চাননি.. কেনো ?
কই সাংবাদিক ভাইরা তো এতো চেষ্টা করেও সামনে আনতে পারলেন না, মুখ খোলাতে পারলেন না, বরং আপনারা নাকি যখন জিজ্ঞেস করেছেন তখন নাকি নানান কথা বলেছে । তার ভাষ্যমতে, ২০০৮ সাল থেকে সে বিবাহিত তাহলে এতোদিন কেনো মর্যাদা চায়নি? শাকিব নাহয় লুকিয়েছে , সে লুকায়নি ? কেনো career এর জন্য ? একজন wife er কাছে career এতোই বড়? Career নিয়ে ভাবা ঠিক আছে but নিজের মর্যাদা আদায় এর আগে কি career ?
অপু বিশ্বাস আরো বলেছেন তার সাথে শাকিবের গত এক বছরের মত কথা হয়না, এটা কি কোন সম্পর্কের জন্য স্বাভাবিক ? তখনও তো স্বীকৃতি চাইতে সবার সামনে আসলো না। কেনো ? সে আরো বললো তার delivery হয়েছে গত বছর September এ তাহলে তখন আসলো না স্বীকৃতির জন্য । কেনো ? শাকিব না হয় লুকিয়েছে, সে লুকায়নি ? একজন মায়ের কাছে কি সন্তানের থেকে career বড় ? কই গত পরশুদিন পর্যন্ত তো সে বাচ্চাটির স্বীকৃতি চাইলোনা !
এবার আসি কেনো আসলেন সামনে…গতকাল যখন একটি পত্রিকায় news হল “রংবাজ ” ছবি নিয়ে, তখন তার নাকি মাথা খারাপ হয়ে গেলো আমার নাম দেখে । সে চায় না শাকিব বুবলী একসাথে কাজ করুক , সে শাকিবকে লোক মারফতে জানালো ( যেহেতু সেই বলেছে শাকিব আর তার নাকি কথা হয়না এক বছরের মত ) তাকে নিয়ে একটি ছবির news করাতে নাহয় আমাকে নিয়ে ছবির news off করাতে নাহলে এটার শেষ দেখে ছাড়বে সে ।
আজকে এখানে বুবলী না থেকে অন্য কেউ থাকতে পারতো যার সাথে শাকিবের জুটি গড়ে উঠেছে , অপু বিশ্বাস যেটা আগের অনেক নায়িকাদের ক্ষেত্রে করতে দেয়নি যা শাকিব নিজেই বলেছে… কেনো রাজ্জাক sir শাবানা ম্যাডাম , রাজ্জাক sir ববিতা ম্যাডাম, রাজ্জাক sir কবরী ম্যাডাম জুটি ছিলেন না ? রিয়াজ ভাই শাবনুর আপু, রিয়াজ ভাই পূর্নিমা আপু জুটি ছিলেন না ?
এমন তো অনেক উদাহরণ আছে , কিন্তু অপু বিশ্বাস তার বাইরে কোন জুটি established হোক এমনটি চায়নি বলেই কি তার মর্যাদা এতোদিন চাইলোনা আর সন্তানের স্বীকৃতি এতোদিন চাইলো না ।
তাহলে কি ! সে exercise করে নাকি ফিট হয়ে এসে আবার শাকিবের সাথে movie করতো । তাহলে তার মর্যাদা আদায়ের কথা নাহয় বাদ দিলাম , তার বাচ্চাটির স্বীকৃতি কোথায় যেতো ? এরকম চাপাই থাকতো ! আজকে এই movie করা নিয়েই তো এতো কিছু, তাকে নিয়ে movie declaration আসলে কি সে বাচ্চার স্বীকৃতি চাইতো ? লুকিয়ে রাখতো না ? ধরলাম শাকিব না করেছে বলতে কিন্ত মা হয়ে সে কি করলো ? এখন movie নিয়ে problem হল বলে সবার সামনে এসে সব বলছে ?
সে সব জায়গায় বেশ কিছুদিন ধরে বলে আসছে তার ছবি করেছি আমি। তাই আমি হতে পেরেছি । আরে বাবা, পৃথিবীর অনেক দেশেই তো অনেকের replacement এ অনেকে movie করছে বলিউড superstar থেকে শুরু করে ঢালিউড পর্যন্ত , এমন কি অপু বিশ্বাস নিজেও অন্য অনেকের replacement এ movie করেছে । তাহলে এখানে এসব অযৌক্তিক কথা বলার কি মানে ?
একজন মানুষকে তারকা বানায় তার দর্শকরা, তার ভক্তরা । যার জন্য আমি আমার দর্শক এবং আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ এতো অল্প সময়ে আমাকে এতো ভালোবাসা দেবার জন্য। আর আজকে আমি বসগিরি দিয়ে entry না করলে ” প্রিয়া রে” ছবি দিয়ে আসতাম কারন সব প্রস্তুতি সেভাবেই নেয়া হয়েছিল । যেটা ওই ছবির director, producer থেকে শুরু করে অনেকেই জানেন । ” প্রিয়া রে ” তো অন্য কারো movie ছিল না, তখন সে কি বলতো ?
যাই হোক , যে কেউ viewer হিসেবে যে কোন মন্তব্য করতে পারেন সহজে কিন্তু একমাত্র তাঁরাই ভালো বলতে পারেন সবকিছু যখন যারা যেসব situation এর মধ্য দিয়ে যান । আর আমাকে নিয়ে কেউ যখন সারাক্ষন কথা বলে তখন I have right to clear something n I just tried to do that….
আর হ্যাঁ সহশিল্পীদের সবার সাথে সবার ভালো understanding থাকে যেটা আমার সাথে শাকিবের আছে এবং থাকবে ।
তাকে অনেক শ্রদ্ধা করি যেটা একদিনে তৈরি হয়না যে একদিনে কমে যাবে। “Because Shakib Khan is our pride and always will be.”
- See more at: http://www.bdnews2.ml

অপুকে স্ত্রীর স্বীকৃতি দিলেন শাকিব


 ডেস্ক-
ঢাকাই চলচ্চিত্রের সফল জুটি শাকিব-অপু। ক্যারিয়ারের চিন্তা করেই বিয়ের কথা গোপন রাখেন এই দম্পতি। গতকাল হঠাৎ মিডিয়ার সামনে ছেলেকে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। এতদিনের জল্পনার অবসান ঘটান তিনি। পরিস্থিতি সামলে উঠতে ছেলে আব্রাহাম খান জয়কে স্বীকৃতি দিলেও অপুকে স্ত্রী হিসেবে মানতে নারাজ ছিলেন শাকিব। অবশেষে আজ (১১ এপ্রিল) অপুকে স্ত্রীর স্বীকৃতি দিলেন ঢাকাই কিং।
মঙ্গলবার(১১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে মুঠোফোনে শাকিব বলেন, ‘চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি।’
তিনি আরো বলেন, ‘আসলে  যা  কিছু  আমার বিরুদ্ধে হয়েছে তা ছিল একটা গভীর ষড়যন্ত্র। সময় হলে আমি আমার পরিবারের বিষয়টি গণমাধ্যমকে জানাতাম।’
অপু বিশ্বাস জানান, শাকিব যে তাঁকে এবং তাঁর পরিবারকে গ্রহণ করে সবকিছু স্বাভাবিক বলে উল্লেখ করেছেন, এটা তাঁর জন্য অনেক বড় পাওয়া। তবে  তিনি নিজের ইচ্ছেতে গণমাধ্যমের সামনে এসেছেন বলেও জানান অপু।
- See more at: http://www.bdnews2.ml